শিবপুরে তৃণমূলকর্মীকে খুনের চেষ্টা

Updated : Apr 21, 2021 11:06
|
Editorji News Desk

হাওড়ার শিবপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাইকে চড়ে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর পেটে ও চোখের উপরে গুলি লাগে। হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী। এরপরই তৃণমূল কর্মীরা ওই এলাকায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে। দু’টি লরি, একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এক তৃণমূল নেতার খুনের মামলার অন্যতম সাক্ষী ছিলেন ওই তৃণমূল কর্মী। পুরনো শত্রুতার জেরেই খুনের চেষ্টা বলে প্রাথমিক তদন্তে অনুমান। তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

MurderPolitical violence

Recommended For You

editorji | খেলা

Naihati Bypoll 2024: নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী, সনৎকে সরাসরি সমর্থন তিন প্রধানের কর্তাদের

editorji | ইলেকশন

Maniktala Bypoll: মানিকতলা উপনির্বাচনে প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Loksabha Election 2024: দেশে মহিলা ভোটারদের অনুপাত বাড়ছে, সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Priyadarshini Hakim: রাজ্যরাজনীতিতে জল্পনা,ভগবানগোলা থেকে উপনির্বাচন লড়তে পারেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Gosaipur Accident: যাত্রীবাহী বাসে ধাক্কা গাড়ির, গোসাইপুরের দুর্ঘটনায় মৃত ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক