মুখ্যমন্ত্রী বোলপুর সফরের আগেই তৃণমূলের ফেস্টুন ও পতাকা খুলে ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
শনিবার বোলপুরে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শান্তিনিকেতন থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ের কাছে সমস্ত পতাকা, ফেস্টুন খুলে ফেলে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের বক্তব্য, শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাই এলাকায় অশান্তি তৈরির জন্য বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। এলাকায় অশান্তি লাগানোর চেষ্টা চলছেছে। বিজেপির পাল্টা বক্তব্য, তৃণমূলের লোকেরা নিজেরাই পতাকা, ফেস্টুন খুলে পুড়িয়ে দিচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ ।