ভোটের প্রচারে গিয়ে কাঁসর ঘণ্টা বিলি করে বিতর্কের মুখে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। মঙ্গলবার বিকেলে হাবড়া এক নম্বর রেল গেটের কাছে, মতুয়াদের একটি অনুষ্ঠানে প্রায় ১৫০ জনকে উত্তরীয় ও কাঁসর ঘণ্টা বিলি করেন তিনি। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছেন রাহুল সিনহা। যদিও কোনও নিয়ম ভাঙেননি বলে দাবি বিজেপি প্রার্থীর।