IPL, RCB: সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে টিম ডেভিড,খেলবেন বিরাটের দলে

Updated : Aug 22, 2021 13:30
|
Editorji News Desk

সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসেবে টিম ডেভিড জায়গা করে নিলেন IPL-এর দুনিয়ায়৷ বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা RCB-এর হয়ে তিনি খেলতে নামবেন আইপিএল-এ। বিরাট কোহলির দলের হয়ে UAE-তে আইপিএল-এর দ্বিতীয় পর্বে দেখা যাবে তাঁকে। ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বা এই অলরাউন্ডারের অর্ন্তভুক্তি আলোড়ন তৈরি করেছে ক্রিকেট বিশ্বে।

আন্তর্জাতিক ক্রিকেটে সিঙ্গাপুরের হয়ে ১৪টি টি২০ ম্যাচ খেলেছেন ডেভিড। ২৫ বছরের এই ক্রিকেটার বিভিন্ন দেশের টি২০ লিগে অংশ নিয়েছেন। সেখানে তাঁর সাফল্যই সুযোগ এনে দিয়েছে আইপিএল খেলার।

ডানহাতি এই অলরাউন্ডার দলের প্রয়োজনে অফস্পিনও করতে পারেন। দেশের হয়ে এখনও অবধি তাঁর সংগ্রহ ৫৫৮ রান এবং পাঁচটি উইকেট। ব্যাটিং গড় প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই (৪৬.৫০)। তবে আরসিবির প্রথম একাদশে সুযোগ পাওয়া বেশ কঠিন টিম ডেভিডের জন্য।

Virat Kohli

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও