করোনা পরিস্থিতি এমন থাকলে নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এমনটাই জানাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে পরীক্ষা স্থগিত হবে, না বাতিল, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এবিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্যদ।
আগামী ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা।মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘আপাতত মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে না। পিছিয়ে যাবে না বাতিল হবে, সে সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করবে।