Covid-19 Third Wave : মানতেই হবে বিধি, নয়তো ভয়ঙ্কর হবে তৃতীয় ঢেউ

Updated : Jul 17, 2021 13:10
|
Editorji News Desk

মানতেই হবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। নাহলে অগস্টে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে যাবে এক লক্ষের গণ্ডী। রাজ্যগুলিকে সতর্ক করে এই কথা জানাল আইসিএমআর।

অগস্টে মাসেই তৃতীয় ঢেউ হানা দিতে পারে দেশে। সে ক্ষেত্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ১ লক্ষ ছাড়ানোর আশঙ্কা রয়েছে। চিকিৎসা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)-এর ‘এপিডিমিয়োলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজ’ বিভাগের প্রধান সমীরণ পণ্ডা এ কথা জানিয়েছেন।

কোভিড সংক্রান্ত বিধিনিষেধ ঠিক ভাবে মানতেই হবে। নাহলে করেনা পরিস্থিতি দ্বিতীয় ঢেউয়ের থেকেও মারাত্মক আকার নিতে পারে বলে রাজ্যগুলিকে সতর্ক করেছেন সমীরণ।

তিনি বলেন, প্রতিটি রাজ্যের ক্ষেত্রে পৃথক ভাবে প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি পর্যালোচনা করে সেই মতো পদক্ষেপ করতে হবে। এমন অনেক রাজ্য আছে, যেখানে সংক্রমণের প্রথম দু’টি ঢেউ সে ভাবে আঘাত হানতে পারেনি। কিন্তু সক্রিয় না হলে ওই রাজ্যগুলিতেও তৃতীয় ঢেউ তীব্র আঘাত হানতে পারে। ফলে একদমই ছাড় দেওয়া যাবে না বিধিপালনে।

Third Covid-19 waveICMR

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার