নাগাড়ে বৃষ্টিতে জল থইথই শহর। সাংসদ সৌগত রায়ের বাড়ি লেক গার্ডেন্সের সামনেও হাঁটুজল। সকালের একগাদা কাজ। বিপর্যয়ের বৃষ্টি সব কাজেই জল ঢেলেছে। হাঁটুজল ভেঙেই দৈনন্দিন কাজ সারতে হয়েছে বর্ষীয়ান রাজনীতিক ও সাংসদকে।