ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। ৭৩ রানে নিউজিল্যান্ডকে হারাল রোহিত ব্রিগেড। ১৮৫ রান তাড়া করতে গিয়ে ১১১ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড।
রবিবার ইডেনে ওপেনার মার্টিন গুপ্তিল ৩৬ বলে ৫১ রান করেন। আর কোনও নিউজিল্যান্ড ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতেই পারলেন না। তিন উইকেট নেন ভারতীয় বোলার অক্সর প্যাটেল। দুই উইকেট তুলে নেন হর্ষল প্যাটেল।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ও ইশান কিষাণ ৬৯ রানের পার্টনারশিপ করেন। ২৯ রান করে আউট হন ইশান। ৫৬ রান করে আউট হন রোহিত।