পয়া ইডেনে হাফসেঞ্চুরি করলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টেলেন্ডারদের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে বড় রান তুলল টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তৃতীয় T20 ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮৫ রানের টার্গেট দিল ভারত। তিন উইকেট নিলেন কিউয়ি বোলার মিচেল সান্টনার।
ব্যাট করতে নেমে ভালো শুরু করেন অধিনায়ক রোহিত ও ইশান কিষাণ (Ishan Kishan)। ৬৯ রানের পার্টনারশিপ করেন তাঁরা। ২৯ রান করে আউট হন ইশান। ৫৬ রান করে আউট হন অধিনায়ক রোহিত। সুর্যকুমার যাদব ও ঋষভ পন্থ ইডেনে ব্যর্থ হলেও ঝোড়ো ইনিংস খেলে স্কোরবোর্ডে রান যোগ করলেন ভেঙ্কটেশ আয়ার ও শ্রেয়স আয়ার। হর্ষল প্যাটেল করেন ১৮ রান।
রবিবার ইডেন গার্ডেন্সে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। টিমে দুটি পরিবর্তন করেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। রবিচন্দ্রন অশ্বিন ও লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়। তার পরিবর্তে টিমে আসেন যুজবেন্দ্র চাহাল ও ইশান কিষাণ।