হাইভোল্টেজ টেস্ট সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে পৌঁছে গেল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। একইসঙ্গে ইংল্যান্ডে পৌঁছল ভারতের মহিলা ক্রিকেট টিমও। মুম্বইতে নিভৃতবাসে ছিলেন কোহলিরা৷ সেখান থেকে তাঁর পাড়ি জমান বিলেতে। ১৮-২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবেন কোহলিরা।