Afgahnistan: যুদ্ধ শেষ করতে চায় প্রতিরোধ বাহিনী, তালিবানকে আলোচনার প্রস্তাব মাসুদের

Updated : Sep 06, 2021 09:45
|
Editorji News Desk

বিগত দুই সপ্তাহ ধরে তালিব বাহিনীর বিরুদ্ধে লড়াই চালালেও আর যুদ্ধ করতে চায় না প্রতিরোধ বাহিনী। সেই কারণেই রবিবার পঞ্জশীরের প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ নিজেই তালিবানের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিলেন।প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ নিজেদের ফেসবুক পেজেই তালিবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন। তিনি ওই পোস্টে লেখেন, “জাতীয় প্রতিরোধ বাহিনী বর্তমান সমস্যা সমাধান করতে যুদ্ধ শেষ করে তালিবানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।”তিনি আরও জানান, তালিবানরা পঞ্জশীর ও আন্দারাবে হামলা চালানো বন্ধ করলে তবেই তারাও যুদ্ধ শেষ করবে। উলেমা কাউন্সিলের উপস্থিতিতে দুই পক্ষের তরফেই বড় বাহিনী নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন মাসুদ। গত ১৫ অগস্ট আফগানিস্তান দখল নিলেও কাবুলের উত্তরে অবস্থিত পাহাড় ঘেরা পঞ্জশীরে প্রবেশও করতে পারছিল না তালিবান। কারণ সেখানেই রয়েছে প্রতিরোধ বাহিনী, যারা আফগানিস্তানকে তালিবানের হাত থেকে মুক্ত করতে চায়। তালিবানও প্রথমে ক্ষমতায় এঁটে না ওঠায় আলোচনার প্রস্তাব দিয়েছিল, তবে সেই আলোচনা ফলপ্রসু হয়নি।

Taliban militantsAfghanistan

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির