মাঠে থাকবেন মহিলা দর্শকরা। তাই আফগানিস্তানে IPL সম্প্রচার করা যাবে না৷ এমনই তালিবানি ফতোয়ার জেরে বিলিয়ন ডলারের প্রতিযোগিতার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন আফগান ক্রিকেটমোদীরা।
করোনার দাপটে চলতি মরশুমের আইপিএল মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। দুবাইতে ফের নতুন করে শুরু হয়েছে টুর্নামেন্ট। কিন্তু এবার আর আফগান দর্শকরা দেখতে পাবেন না বিরাট, রোহিত, রাসেল, এবিডিদের৷ সৌজন্যে,তালিবানি ফতোয়া।
Taliban: ১২ জন মহিলাকে কাজে ফেরার অনুমতি দিল তালিবান, তবে বিশেষ কাজের জন্যই ছাড়
কেবল আইপিএল নয়। কার্যত সব রকমের বিনোদনের উপরেই এসে পড়েছে তালিবানি কোপ। কট্টরপন্থী গোষ্ঠীটি শরিয়ত আইনে দেশ চালাতে গিয়ে বঞ্চিত করছে ক্রীড়ামোদীদের।