T20-world-cup-2021: ঘোষিত হল টি২০ বিশ্বকাপের (T20-world-cup-2021)জন্য ভারতীয় দল।তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই মহেন্দ্র সিংহ ধোনি। এবার ভারতীয় দলে তিনি অন্য ভূমিকায়।
ধোনীকে দেখা যাবে দলের মেন্টরের ভূমিকায়। ১৫জনের দলে রয়েছে ৪ স্পিনার ও ৩ পেসার। উল্লেখযোগ্যভাবে দলে স্থান পেয়েছেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। যাঁকে নিয়ে তীব্র আলোচনা চলছে ইংল্যান্ড সিরিজে। অশ্বিন ছাড়াও দলে স্পেশ্যালিস্ট স্পিনার হিসেবে জায়গা পেয়েছেনব বরুণ চক্রবর্তী, রাহুল চহ্বার ও অক্ষর প্যাটেল।
দলে রয়েছেন আরও এক স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। দলে স্থান পেয়েছে মাত্র ৩ পেসার। বুমরাহ, সামি ও ভুবনেশ্বর কুমার।
বাদ পড়েছেন মহম্মদ সিরাজ।উল্লেখযোগ্যভাবে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। ৪ স্পিনার দলে ঢুকলেও জায়গা হয়নি চহ্বাল ও কুলদীপ যাদবের।
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারতের প্রথম খেলা ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে