ইউরো কাপে গ্রুপ ই-র গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী স্পেনকে রুখে দিল সুইডেন। বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থেকেও অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিল স্পেন। রক্ষণ সামলে আক্রমণে যাওয়া সুইডেনও কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। ইউরোর যোগ্যতা অর্জন পর্বে অপরাজেয় স্পেনের কাছেই একমাত্র হেরেছিল রানার-আপ সুইডেন। ফলে কঠিন লড়াইয়ের ইঙ্গিত ছিলই। তারকাখচিত স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র তাই স্বস্তিতেই রাখল সুইডেনকে। ম্যাচে ৮৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৯১৭টি পাস খেলেছে স্পেন। অন্যদিকে, সুইডেন নিজেদের মধ্যে পাস খেলেছে ১৬১টি। কিন্তু তাও জয় পেলেন না তিনবারের চ্যাম্পিয়নরা।