সম্প্রতি প্রচারে গিয়ে একাধিক বার মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নন্দীগ্রামের গেরুয়া প্রার্থী শুভেন্দু অধিকারীকে। তাঁর কেন্দ্রে ভোটের ঠিক আগের দিনই নিরাপত্তা বাড়ানো হল শুভেন্দুর। এবার নন্দীগ্রামের ঘাসফুল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থীকে ঘিরে থাকবেন ১৫ জন মহিলা সিআরপিএফ। প্রসঙ্গত, পদ্ম শিবিরে যোগদানের পরই এক প্রস্থ নিরাপত্তা বৃদ্ধি হয়েছিল শুভেন্দু অধিকারীর।