রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শুক্রবার নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। প্রতিটি কোভিড ওয়ার্ডকে ছোটো ছোটো জোনে ভাগ করা হবে। রোগীদের চিকিৎসার মানের উন্নতি করতে ও তাঁদের গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোচ্চ ৩০টি শয্যা থাকবে প্রতিটি জোনে। জোনগুলি দেখার জন্য এক বা দু'জন প্রবীণ চিকিৎসকের নেতৃত্বে একটি ইউনিটে থাকবেন অন্য চিকিৎসক ও নার্সরা। এভাবে ২৪ ঘণ্টা রোগীদের পরিষেবা দেওয়া হবে।