Covid-19 : উপসর্গহীন করোনা রোগীদের খুঁজতে বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দফতরের

Updated : Jul 15, 2021 07:39
|
Editorji News Desk

রাজ্যের বিভিন্ন জেলায় উপসর্গহীন করোনা রোগীদের খুঁজতে বিশেষ উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ২৮টি হাসপাতালকে এই জন্য বেছে নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতাল থেকে মাসে ৪০০ জনের নমুনা সংগ্রহ করে, করা হবে আরটি-পিসিআর টেস্ট।

রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নামলেও কমছে না উদ্বেগ। কারণ, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থার্ড ওয়েভ অনিবার্য। এরইমধ্যে, এবার উপসর্গহীন করোনা রোগীদের খুঁজতে বিশেষ উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। যার পোশাকি নাম দেওয়া হয়েছে, সেন্টিনেল সার্ভিল্যান্স।

মূলত, হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের থেকেই এই অনুসন্ধান শুরু হবে। এর জন্য প্রত্যেক জেলা ও স্বাস্থ্য জেলা থেকে একটি করে হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৮টি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। যেমন - কলকাতা থেকে বেছে নেওয়া হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজকে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতি মাসে সব মিলিয়ে ১১ হাজারের বেশি নমুনা পরীক্ষা হবে। ইতিমধ্যেই সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশিকা পাঠানো হয়েছে।

Asymptomatic Covid-19 Patientsstate government

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার