রাজ্যে কোভ্যাক্সিনেের আকাল মিটতে চলেছে। সপ্তাহখানেক ধরেই টিকা নিতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ।
রাজ্যের টিকা-সঙ্কট মেটাতে সোমবার দেড় লক্ষ কোভ্যাক্সিন হাতে পেল স্বাস্থ্য দফতর। হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। অন্যান্য বার বিমানে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছয় টিকা।
সেখান থেকে গাড়ি করে আসে রাজ্য সরকারের বাগবাজারের স্টোরে। তবে এ বার মাত্র ১০ কিলোমিটার পাড়ি দিয়ে রাজ্যের ভাঁড়ারে এসে পৌঁছল করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন।
রাজ্যে কোভ্যাক্সিনের অভাব মেটাতে কেন্দ্র সরকার সোমবার টিকা পাঠাল কলকাতার হেস্টিংস এলাকায় কেন্দ্র সরকারের মেডিক্যাল স্টোর থেকে।
৯, ক্লাইভ রো-এর ওই ঠিকানা থেকে সোমবার দুপুরে টিকা এসে পৌঁছয় ৫৪১বি রবীন্দ্র সরণিতে অবস্থিত রাজ্য সরকারের বাগবাজারের ভ্যাকসিন স্টোরে।২০ জুলাই রাজ্যে শেষ কোভ্যাক্সিন এসেছিল।