রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৮৫ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৯৭জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৪ জন। তবে দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনাই। এই জেলায় সোমবার দৈনিক সংক্রমণ ১০৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৯৭ জন।