রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমশই কমছে।সোমবার সন্ধের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৭৯জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষ ৮৩হাজার ৫৮৬জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭হাজার ৩৯০জনের।জেলার মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্তের সংখ্যা ২৯৫।এরপরেই রয়েছে কলকাতা, আক্রান্তের সংখ্যা ১৭১।