Calcutta High Court:‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় হাই কোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

Updated : Jul 06, 2021 15:23
|
Editorji News Desk

‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় হাই কোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বৃহত্তর বেঞ্চে এই আবেদন জানানো হয়েছে। আদালতে রাজ্যের তরফে হয়েছে, ২ জুলাই যে নির্দেশ দেওয়া হয়েছে তা একতরফা। রাজ্যের কোনও বক্তব্য না শুনেই এই নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে সব রকমের সহযোগিতা করেছে রাজ্য। রাজ্যের দাবি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাথমিক রিপোর্ট পর্যালোচনা করার সুযোগই পায়নি রাজ্য সরকার। এবার তাই নিজেদের বক্তব্য জানাতে চায় রাজ্য। তার আগে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। চলতি সপ্তাহেই এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।

StateHigh Court

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট