রাজ্যে করোনা সংক্রমণ কমছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে শহর। সোমবার থেকে ফের বাড়ানো হচ্ছে মেট্রোর স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা । ৯০ থেকে বাড়িয়ে এবার ট্রেনের সংখ্যা করা হচ্ছে ১০৪।
স্টাফ স্পেশাল ট্রেনে ক্রমশই ভিড় বাড়ছে, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না অনেকেই। ট্রেনের সংখ্যা বাড়ানোর অন্যতম প্রধান কারন যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা।
সেকারনেই এই সিদ্ধান্ত বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। মেট্রোর সময়সূচিতও বদল হচ্ছে সোমবার থেকে , শেষ মেট্রোর সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হচ্ছে। অফিস টাইমে ৮ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে সোমবার থেকে।