আগামী সপ্তাহেই দেশে শুরু হতে পারে স্পুটনিক ভি-র টিকাকরণ

Updated : May 13, 2021 18:26
|
Editorji News Desk

ইতিমধ্যেই রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছে গিয়েছে স্পুটনিক ভি টিকা। আগামী সপ্তাহেই তা ভারতে বাজারজাত করা হবে। তারপরই টিকাকরণ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল। এছাড়া চলতি বছরের জুলাই থেকেই ভারতে এই টিকার উৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে ১৬ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরবর্তীকালে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ভিকে পল। তিনি আরও জানিয়েছেন, এফডিএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে যে কোনও টিকা এখন বিদেশ থেকে আমদানি করা যাবে। এর জন্য প্রয়োজনীয় লাইসেন্সও মিলবে কয়েকদিনের মধ্যেই।

Sputnik corona vaccineCorona vaccine

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার