এ বার থেকে রেলকর্মীদের স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। সরকারি ও বেসরকারি যে কোনও স্বাস্থ্যকর্মীই উঠতে পারবেন এই ট্রেনে। তবে তার জন্য দেখাতে হবে পরিচয়পত্র। কর্তৃপক্ষের থেকে অনুমতিপত্রও আনতে হবে তাঁদের। স্পেশাল ট্রেনে স্বাস্থ্যকর্মীরা যাতে যাতায়াত করতে পারেন তার জন্য অনুমতি চেয়েছিল রাজ্য। হাওড়া ও শিয়ালদার ডিআরএম-কে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সেই আবেদনের ভিত্তিতেই বৈধ পরিচয়পত্র দেখিয়ে স্বাস্থ্যকর্মীদের স্পেশাল ট্রেনে যাতায়াতের উপর ছাড় দিয়েছে রেল।