পেনাল্টি মিসের 'অপরাধে' মোরাতার সন্তানদের মৃত্যু কামনা করলেন সমর্থকরা! স্তম্ভিত তারকা

Updated : Jun 27, 2021 14:45
|
Editorji News Desk

স্লোভাকিয়ার বিরুদ্ধে তাঁর দল ৫-০ গোলে জিতেছে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি স্পেনের আলভারো মোরাতা। ১১ মিনিটের মাথায় পেনাল্টি মিস করে দলকে এগিয়ে দিতে না পারায় নেটমাধ্যমে আক্রমণের মুখে পড়েছেন তিনি। মাঠ থেকে বেরোনোর সময় অপমান করা হয় তাঁর স্ত্রী এবং সন্তানদেরও। এমনই অভিযোগ করলেন স্পেনের স্ট্রাইকার। তাঁর সন্তানদের মৃত্যুকামনা করা হয়েছে বলেও দাবি মোরাতার।

মোরাতা বলেন, "মানুষ বলছে, ‘তোমার সন্তানদের মৃত্যু কামনা করি।’ আমি চাইব মানুষ আমার জায়গায় দাঁড়িয়ে ভাবুক পরিবারকে এই ভাবে আক্রমণ করলে আমার কেমন অবস্থা হয়।" খেলা দেখতে এসেছিলেন মোরাতার স্ত্রী এবং সন্তানরা। তাঁদের জার্সিতে মোরাতার নাম লেখা ছিল। সেভিয়ার স্টেডিয়াম থেকে বেরোনোর সময় স্পেনের সমর্থকরা তাঁদের উদ্দেশে চিৎকার করতে থাকেন বলে অভিযোগ।

MorataSpain Footballeuro cup

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও