ভারতীয় ক্রিকেটের (Team India) ভবিষ্যতের রোডম্যাপের কথা মাথায় রেখেই T-20 অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এমনটাই জানালেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভ জানিয়েছেন, বিরাট ভারতীয় ক্রিকেটের একজন সত্যিকারের সম্পদ। আগামীতেও জাতীয় দলের হয়ে প্রচুর রান করবেন তিনি। এতদিন যাবত জাতীয় দলের হয়ে দুরন্ত পারফর্ম করায় বিরাটকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ।
Virat Kohli: বিশ্বকাপের পরেই টি-২০ অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি
বৃহস্পতিবার বিরাট জানিয়েছেন, তিনি জাতীয় দলের T-20 অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহের সঙ্গে এনিয়ে কথা বলেছেন তিনি। কথা বলেছেন কোচ রবি শাস্ত্রী এবং রোহিত শর্মার সঙ্গেও। তবে টেস্ট এবং একদিনের দলকে তিনিই নেতৃত্ব দেবেন।