বুধবার দক্ষিণ কলকাতায় মেগা রোড শো করল সংযুক্ত মোর্চার। ঢাকুরিয়া ব্রিজ থেকে গড়িয়া মোড় পর্যন্ত এই বর্ণাঢ্য রোড শো-তে সামিল হয়েছিলেন বাম ও কংগ্রেসের কর্মীরা। সংযুক্ত মোর্চার প্রার্থী আশুতোষ চ্যাটার্জি, শতরূপ ঘোষ, সুজন চক্রবর্তী এবং দেবদূত ঘোষের সমর্থনে এই রোড শোতে সামিল হয়েছিলেন বাম ও কংগ্রেসের একাধিক নেতা-নেত্রীরা। ছিলেন বিমান বসু ও অধীর চৌধুরী। উল্লেখ্য, যাদবপুর কেন্দ্র থেকে এ বারও প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী। অন্যদিকে, কসবায় শতরূপ ঘোষ, আশুতোষ চ্যাটার্জি রাসবিহারীতে ও টালিগঞ্জে সংযুক্ত মোর্চার প্রার্থী দেবদূত ঘোষ।