দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি ক্রমশ সংকটজনক হয়ে উঠছে বলে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। এই পরিস্থিতির মধ্যে রাজ্যগুলোকে নমুনা পরীক্ষা, আইসোলেশনে জোর দেওয়া, আক্রান্ত চিহ্নিত করা এবং স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। যাঁদের বয়স ৪৫ বছরের বেশি তাঁরা টিকাকরণের জন্য কোউইন পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ১ এপ্রিল বিকেল ৩টের পর থেকে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে।