করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্যে জারি আংশিক লকডাউন

Updated : Apr 30, 2021 19:44
|
Editorji News Desk

গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও বেড়েছে করোনার সংক্রমণ। আর তাই এ বার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যজুড়ে শপিং মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা ও সুইমিং পুল বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। তবে হোম ডেলিভারি ও অনলাইন পরিষেবা আপাতত জারি থাকবে। এছাড়া সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ও বিকেলে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। যদিও এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে ওষুধের দোকান ও মুদিখানাকে। জমায়েতের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যে বহাল থাকবে এই নতুন নির্দেশিকা।

cinema hall

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার