লকডাউনে বন্ধ থাকছে শুটিংও। রবিবার থেকেই শ্যুটিং বন্ধ থাকছে টালিগঞ্জ স্টুডিওপাড়ায়। সরকারি নির্দেশ মেনে আগামী ৩০ মে পর্যন্ত শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এদিন মুখ্যসচিবের ঘোষণায় সিনেমা-সিরিয়ালের শ্যুটিং নিয়ে সরাসরি কিছু উল্লেখ না হওয়ায় কিছুটা দোলাচল ছিল। পরে ভিডিও কনফারেন্সে প্রোডিউসারদের সঙ্গে বৈঠকের পর শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, সরকারি নির্দেশিকায় শুধুমাত্র জরুরি পরিষেবাকেই নিয়ন্ত্রণ থেকে ছাড় দেওয়া হয়েছে।