দুই থেকে ১৭ বছর বয়সিদের উপর কোভোভ্যাক্স টিকার ট্রায়ালের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। ট্রায়াল শুরুর আগেই বড় ধাক্কা টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইন্সটিটিউটের। সোমবার (ডিসিজিআই)-এর কাছে ২ থেকে থেকে ১১ ও ১২ থেকে ১৭ বছর বয়সিদের ওপর কোভোভ্যাক্সের ট্রায়ালের অনুমতি চায় সেরাম। পিটিআই সূত্রে খবর, সেরামের আর্জি নাকচ করে দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। তারা জানিয়েছে, এখনও কোনও দেশ এই টিকাকে মান্যতা দেয়নি। সিরামকে নির্দেশ দেওয়া হয়েছে, আগে ১৮ ঊর্ধ্বদের শরীরে এই টিকার ট্রায়ালের প্রভাব বিস্তারিত ভাবে জানাতে হবে। তার পরেই কোনও সিদ্ধান্ত নেবে তারা।