দেশে কার্যত 'ন্যাশনাল এমারজেন্সি', করোনা নিয়ে কেন্দ্রের পরিকল্পনা জানলে চাইল সুপ্রিম কোর্ট

Updated : Apr 22, 2021 15:12
|
Editorji News Desk

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অতিমারী আবহে অক্সিজেন এবং জীবনদায়ী ওষুধের সরবরাহ কমে যাওয়া একটি 'ন্যাশনাল এমারজেন্সি'। অবিলম্বে এই দু'টির সরবরাহ নিশ্চিত করা এবং টিকাকরণের বিষয়ে পরিকল্পনা জানাতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদে। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। দেশের মেট ছ'টি হাই কোর্টে এই মামলা চলছে। প্রয়োজনে সুয়োমোটো মামলা দায়ের করা হতে পারে জানিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, এর আগের সব রেকর্ড ভেঙে গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার মানুষ।

Supreme CourtSC

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার