খেলাতেও সিরিয়াস, ভোটেও সিরিয়াস। বেহালা পূর্ব কেন্দ্রের ভোটার সৌরভ গাঙ্গুলি তাই দুপুর দুপুরই চলে এসেছিলেন বেহালা জনকল্যানসংঘ স্কুল বুথে। সঙ্গে ছিলেন মহারাজের স্ত্রী ডোনা গাঙ্গুলিও। মহারাজকে ঘিরে ছিল কড়া নিরাপত্তার বলয়। রীতিমতো লাইনে দাঁড়িয়েই ভোটাধিকার প্রয়োগ করেছেন যুবরাজ। করোনা আবহে মুখ ঢাকা মাস্কে। ভোট দিয়ে বেরনোর পরেই সাংবাদিকরা ছেঁকে ধরেন বাংলার দাদাকে। তবে রাজনৈতিক প্রশ্ন উড়ে আসায় সযত্নেই সেই বাউন্সার এড়িয়েছেন বাংলার দাদা