সকাল থেকেই উত্তপ্ত গয়েশপুর।তৃণমূল-বিজেপি সংঘর্ষে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে এলাকায়। সেই অশান্তির আঁচেই আগুন পড়ল ঘটনাস্থলে বনগাঁর বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর যাওয়ায়। শান্তনু ঠাকুরকে দেখেই তেড়ে আসেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বহিরাগত গুন্ডা এনে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন সাংসদ। পাল্টা বিজেপি সাংসদের অভিযোগ, ভোটের আগেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল। পুলিসকে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি