Sandy Saha: মা উড়ালপুলে গাড়ি থামিয়ে নাচ! জরিমানা দিতে হবে স্যান্ডি সাহাকে

Updated : Sep 22, 2021 14:08
|
Editorji News Desk

মা উড়ালপুলে গাড়ি থামিয়ে নাচ করার মাশুল হিসেবে জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাকে জরিমানা দিতে হল পুলিশকে। 

সপ্তাহ দুয়েক আগে যোগীরাজ্যের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করা নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। পুরো বিষয়টাই সংশ্লিষ্ট সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগের দোষ বলে দায় সেরেচিল উত্তর প্রদেশ সরকার। গোটা ঘটনাটিকে ট্রোল করে একটি ভিডিয়ো বানিয়ে ছিলেন স্যান্ডি সাহা। 

 মা উড়ালপুলে গাড়ি থামিয়ে শিল্পা শেট্টির জনপ্রিয় গান ‘দিলবালো কে দিল কা করার লুটনে..’ র তালে নাচ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় সেই ছবি। হু হু করে ভাইরাল হয় এই ভিডিয়ো। হলুদ রাতপোশাকে মা ফ্লাইওভারে স্যান্ডির নাচ নিয়ে আলোচনা, সমালোচনা সবই হয়েছে বিস্তর। 

ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসে তিলজলা থানার পুলিশ। স্যান্ডিকে, এবং সেই গাড়ির চালককে বেআইনি পার্কিং এবং ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য নোটিশ পাঠানো হয়। শাস্তি হিসেবে জরিমানা দিতে হবে স্যান্ডি সাহাকে। ফ্লাইওভারে হাঁটা বা গাড়ি দাঁড় করানো নিষিদ্ধ, সেটি তাঁর জানা ছিল না উল্লেখ করে ভুল স্বীকার করেছেন স্যান্ডি। 

 

 

MAA FLY OVER

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট