জুনিয়র উইম্বলডন সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ১৭ বছরের মার্কিন মুলুকে থাকা প্রবাসী বাঙালি সমীর ব্যানার্জি। ফাইনালে নিজের দেশ আমেরিকার ভিক্টরকে স্ট্রেট সেট ৭-৫, ৬-৩ হারিয়ে ছোটদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হল সমীর। ১৯৯০ সালে এই জুনিয়র উইম্বলডন সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন লিয়েন্ডার পেজ।
রবিবার ইতিহাস গড়লেন সমীর। প্রতিপক্ষ ভিক্টরকে দাঁড়াতেই দেয়নি ১৭ বছরের প্রবাসী বাঙালি সমীর। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জিতে নেয় সমীর। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি