ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি করতে হয়ল বর্ষীয়ান সাহিত্যিক সমরেশ মজুমদারকে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। সমরেশ মজুমদারের চিকিৎসায় তিন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। তবে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার সকাল থেকেই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল সাহিত্যিকের। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে বর্ষীয়ান সাহিত্যিকের৷ তাঁর চেস্ট এক্সরে, সিটি স্ক্যান-সহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে।