আইপিএলের সবচেয়ে ধনী ক্রিকেটারের ব্যাটে ভর করে জিতল রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একটা সময় শেষ ২ ওভারে ২৭ রান প্রয়োজন ছিল রাজস্থানের। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। সেই অবস্থায় ঝোড়ো ব্যাটিং করে রাজস্থানকে জেতালেন ক্রিস মরিস। যিনি এবারের আইপিএলে ধনীতম ক্রিকেটার। ১৮ বলে অপরাজিত ৩৬ রান করে জেতালেন রাজস্থানকে। প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ৮ উইকেটে ১৪৭। জবাবে এক সময় ৪২ রানে ৫ উইকেট পড়ে যায় রাজস্থানের। কিন্তু তারপরেই হাল ধরেন ডেভিড মিলার এবং ক্রিস মরিস।