Roy Krishna, ATK Mohun Bagan : আরও এক মরশুম এটিকে মোহনবাগানেই থাকছেন রয় কৃষ্ণা

Updated : Jul 29, 2021 19:06
|
Editorji News Desk

 মোহনবাগান দিবসে ভাল খবর এল এটিকে মোহনবাগানের সমর্থকদের জন্য৷ আরও এক মরশুম কলকাতার ক্লাবেই খেলবেন রয় কৃষ্ণা। এবং সেটা সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়েই।
 আইএসএলের অন্যতম সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণাকে সই করাতে চেয়েছিল গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিও। আরও একাধিক দলও রয় কৃষ্ণাকে দলে চেয়েছিল। মুম্বইয়ের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েও গিয়েছিল। তবে হাল ছাড়েনি সবুজ মেরুনও। সেই দড়ি টানাটানিতে শেষ হাসি হাসল এটিকে মোহনবাগান। গত বছর প্রায় তিন কোটি টাকা পেয়েছিলেন তিনি। এ বার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বিনিময়ে সবুজ-মেরুনের সঙ্গে চুক্তি পাকা করেছেন রয় কৃষ্ণা।
 এটিকে মোহনবাগানের প্রাণভোমরা ফিজির তারকা। কেবল গোল করাই নয়, গোল করানোতেও তাঁর জুড়ি নেই৷ ফলে তাঁর সইয়ের খবরে উচ্ছ্বসিত এটিকে মোহনবাগানের সমর্থকরা।

Roy Krishna

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও