কলকাতার গণপরিবহণে রোপওয়ে ও মনোরেল তৈরির ভাবনা রাজ্য সরকারের। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরিবহণকে কিভাবে ঢেলে সাজানো যায়, সেটা দেখা হচ্ছে। যেখানে মেট্রো পৌঁছবে না, সেখানে লাইট ট্রান্সপোর্ট-- রোপওয়ে, মনোরেলের কথা ভাবা হচ্ছে।
কলকাতার গণপরিবহণের উপর চাপ কমাতে জলপথে যাতাযাতের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। এ’বিষয়ে বিশ্বব্যাঙ্কের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।