জল্পনা সত্যি করে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার

Updated : Jun 06, 2021 22:09
|
Editorji News Desk

সত্যি হল জল্পনা। ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। হাঁটুর ব্যথার জন্যই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন তিনি। রবিবার সন্ধ্যেবেলাতেই টুইট করে একথা জানান তিনি নিজেই।

ফরাসি ওপেনে সেই আগের ছন্দেই দেখা যাচ্ছিল রজার ফেডেরারকে। ইতিমধ্যেই তিনটি ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছেও গিয়েছেন তিনি। কিন্তু হাঁটুর ব্যথা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। শেষে নাম তোলার সিদ্ধান্ত নিলেন।

টুইটে রজার লেখেন, 'নিজের টিমের সঙ্গে কথা বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। হাঁটুতে দুটি অস্ত্রোপচার এবং এক বছরে রিহ্যাবের পর আমার শরীর কী চাইছে, সেটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই কোনওরকম তাড়াহুড়ো করা আমার উচিত হবে না। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জেতায় আমি খুব খুশি। কোর্টে ফিরতে পেরে সত্যিই খুব ভাল লাগছে। সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।'

WimbledonRoger FedererFrench Open

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও