পূর্ব মেদিনীপুরের ঘাটালে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে মঙ্গলবার রোড শো করেন তিনি। গান বাজিয়ে, স্লোগান তুলে এগিয়ে যায় নড্ডার গাড়ি। মিছিলে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রোড শো চলাকানীল গাড়ি থেকে কর্মী-সমর্থদের দিকে ফুল ছুড়ে দেন নড্ডা। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে আসছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। একই দিনে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।