রুদ্ধশ্বাস ম্যাচের নিষ্পত্তি হল শেষ বলে। মাত্র ১ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলে ফের জয়ের রাস্তায় ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ৫ উইকেটে ১৭১ রান। এবি ডেভিলিয়ার্স ৪২ বলে ৭৫ রান করেন। জবাবে দুরন্ত লড়াই করেও ১৭০ রানে থেমে যায় দিল্লি। ২৫ বলে অপরাজিত ৫৩ রান করেন সিমরন হেটমেয়ার৷ ঋষভ পন্থ করেন অপরাজিত ৫৮।