করোনা মোকাবিলায় বড় ঘোষণা রাজস্থান সরকারের। ১৮ ঊর্দ্ধ সকলকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলাট।পয়লা মে থেকেই শুরু হতে চলেছে ১৮ ঊর্দ্ধদের ভ্যাকসিন কর্মসূচি। সরকারের তরফে জানানো হয়েছে, এরজন্য খরচ হবে ৩ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী গেহলাট জানিয়েছেন, রাজ্যগুলির দাবি মেনে কেন্দ্রই যদি এই ব্যয়ভার বহন করত তবে অনেকটাই সুরাহা হতো।রাজ্যের সব বাসিন্দাকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা রবিবার ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকারও