বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসার কারণে সেই শপথগ্রহণ অনুষ্ঠান বন্ধ রাখার দাবি তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, "রাজ্যে লাগামছাড়া নির্বাচনী হিংসা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আক্রান্ত হচ্ছেন বিরোধী কর্মীরা। এই অবস্থায় শপথগ্রহণ বন্ধ থাকুক। আমরা নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে এই দাবি জানাব।"