শাীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেতা রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। শাস্তির খাড়া থেকে বেরিয়ে আবারও শীতলকুচি নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। প্রচার সভা থেকে রাহুল সিনহা বলেন, পর্যবেক্ষক বিবেক দুবে বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। আমি আবারও বলছি কেন্দ্রী. বাহিনীর ওপর হামলা হলে, মানুষের ওপর হামলা হলে, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো উচিত, তাতে কে বাঁচল কে মরল তা দেখার দরকার নেই। পাল্টা তোপ দেগেছেন হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকও। তৃণমূল প্রার্থীর অভিযোগ, প্ররোচনামূলক কথা বলছেন বিজেপি প্রার্থী।ফের কমিশনকেই অবজ্ঞা করলেন বিজেপি প্রার্থী।