১৭ মে নারদকাণ্ড মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। এর প্রতিবাদে নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। এই বিক্ষোভের ঘটনায় বুধবার একাধিক ধারায় মামলা রুজু করল কলকাতা পুলিশ। হিংসা ছড়ানো, অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।