দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে টুইট খোঁচা প্রশান্ত কিশোরের। তৃণমূলের ভোটকুশলী পিকে শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘কোভিড সংক্রমিত ভারতকে যথাযথভাবে সামলানো হচ্ছে না। করোনার প্রথম ঢেউয়ের সময় অত্যন্ত খারাপভাবে লকডাউন করা হয়েছিল। যা মানুষের জীবনে করোনার থেকেও বেশি দুর্বিষহ ও ট্র্যাজিক হয়ে উঠেছিল। দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের থেকেও অক্সিজেনের অভাব, ওষুধ ও হাসপাতালে বেডের অভাবেই বেশি মৃত্যু ঘটছে। দু’ক্ষেত্রে একটাই মিল, সরকারের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনা।’