ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, মাথায় হাত আমজনতার

Updated : May 12, 2021 10:37
|
Editorji News Desk

ফের লাগামছাড়া মূল্যবৃদ্ধি হল পেট্রোল এবং ডিজেলের৷ লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯২ টাকা ১৬ পয়সা। ২৫ পয়সা বেড়ে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৫ টাকা ৪৫ পয়সা। ভোটের পর থেকে দফায় দফায় বেড়েই চলেছে জ্বালানির দাম।  পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণার পর গত  সপ্তাহের মঙ্গলবার থেকে প্রায় প্রতিদিনই দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের। মাঝে তিনদিনের বিরতির পর মঙ্গলবার দাম বেড়েছিল। পেট্রোপণ্যের এমন লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে কার্যত নাজেহাল মধ্যবিত্ত। অর্থনীতিবিদদের আশঙ্কা, এর প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামেও।

kolkatapetrol price hike

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট