পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ভোটের ফল ঘোষণার পরই ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ১৪ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ১৭ পয়সা। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে, ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা। প্রায় মাস দুয়েক তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের মূল্য সংশোধন করেনি। আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের মূল্য প্রায় ৬৭ মার্কিন ডলারের আশেপাশে ঘোরাফেরা করলেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়নি। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণার পরই দাম বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের।